পাকিস্তানে ৬ পুলিশ সদস্য নিহত

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ পূর্বাহ্ণ

pakistanপাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ছয় পুলিশ সদস্য। এছাড়াও, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত ১০ জঙ্গি।

বৃহস্পতিবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে পৃথক এসব ঘটনা ঘটে। ডন নিউজ জানায়, পেশোয়ারে পুলিশের উপ কমান্ডারকে লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলা চালানো হয়। এতে, নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এছাড়াও, আহত হন পুলিশের আরও ছয় সদস্য।

অন্যদিকে, দেশটির কোয়েটা শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪ পুলিশ কর্মকর্তা। এতে টহলরত পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান আরও দুই পুলিশ সদস্য।

এদিকে, পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানের দাত্তাখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর এর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G