পাবনায় ট্রাকচাপায় নিহত ৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

truckপাবনার আমিনপুরে ট্রাকের চাপায় ৪ নসিমন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

থানার কাশিনাথপুরের আহাম্মদপুর নামক স্থানে সকাল ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিনজন হলেন-রানা, আহসান ও রুণা। এদের বাড়ি আহম্মদপুরে। অন্যজনের পরিচয় জানা সম্ভব হয়নি।

আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, কাশিনাথপুরের আহম্মদপুর এলাকায় রসুনবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনচালিত করিমনের উপর উল্টে পড়ে।

এসময়  করিমনে থাকা ৭/৮ জন যাত্রীর মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন এবং ১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার মূহুর্তে মারা যান। নিহতদের ৩ জনের নাম জানা গেছে, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিক্ষণ /এডি/জামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G