পুরানা পল্টনে স্বদেশ টাওয়ারে আগুন, নিহত ১
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারের চতুর্থ তলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে এক অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আগুন লাগার পর চতুর্থ তলায় থাকা আনোয়ার হোসেন তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
ফায়ার সদর দফতরের পরিদর্শক মো. জহির জানান, আগুনের খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভায়। আগুনের তীব্র ধোঁয়ায় ৪ জন হতাহত হন।
এদের মধ্যে আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান। অন্যরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/হাসান
























