পুলিশ সদস্যের আত্নহত্যার চেষ্টা

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pআমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোঃ মনজুরুল রাজধানীতে নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন । গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গুলশান এক নম্বরে দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত মো. মনজুরুলকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, আত্মহত্যার জন্য তিনি নিজের মাথায় গুলি চালিয়েছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আত্মহত্যার উদ্দেশ্যে মনজুরুল নিজের মাথায় গুলি চালায়। তবে কেন সে আত্মহত্যা করতে চেয়েছিল সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। সুস্থ হলেই বিস্তারিত জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মনজুরুলের থুতনিতে লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G