পুলিশ সোর্সসহ দুজনের লাশ উদ্ধার

প্রকাশঃ জুন ১২, ২০১৬ সময়ঃ ২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

4_22

পৃথক দুটি ঘটনায় রংপুর ও ময়মনসিংহ জেলায় পুলিশ সোর্সসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে রংপুরের হাজিরহাট এবং ময়মনসিংহ পলিটেকনিকের পাশে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, সকালে রংপুর নগরের হাজিরহাট এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহীন মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাহীন হাজিরহাট এলাকার রণচণ্ডী শেখপাড়া গ্রামের মোজাফফরের ছেলে। তিনি পুলিশের একজন সোর্স ছিলেন।

তিনি আরও জানান, শাহীন পুলিশের একজন কর্মকর্তার বাসায় থাকতেন। মৃত্যুর আগে ওই কর্মকর্তার মোবাইল ফোনে শাহীন বার্তা পাঠান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তবে কী কারণে শাহীন আত্মহত্যা করেছেন, তা এখনো সুস্পষ্ট নয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের গেটের পাশের একটি ড্রেন থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G