পেট্রোল বোমাসহ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

petrolboma atokরাজধানীর কদমতলী এলাকা থেকে ৪ টি পেট্রলবোমা ও ৫টি ককটেলসহ ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কদমতলীর ভাই ভাই মার্কেটের নিচে সিএনজি গ্যারেজ থেকে তাদের আটক করে র‌্যাব-১০ এর ঢালপুর ক্যাম্প সদস্যরা। আটককৃত দুই ভাই কদমতলী চৌরাস্তার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১০ এর ঢালপুর কো্ম্পানী ক্যাম্পের ১টি আভিযাত্রিক দল কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।

এ ব্যাপারে এএসপি সাজ্জাদ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে নূর হোসেন নিজেকে ঢাকা জেলা ছাত্রলীগের ৮ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে একজন বলে দাবি করেছেন।

তিনি আরও জানান, নূর হোসেনের বড় ভাই কামাল বিএনপি’র অঙ্গসংগঠানের সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কামাল কদমতলীর ভাই ভাই মার্কেটের নিচে সিএনজি গ্যারেজের ব্যবসা করেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা ও ককটেলগুলো মজুত রেখেছিল বলে জানায় তারা। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G