পেন্সিল কামড়ে দূর করুন মাথাব্যথা!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

acheসারাদিনের ব্যস্ততার কারণে মাথাব্যথা আমাদের নিত্যসঙ্গীই বলা যেতে পারে। আর একবার মাথাব্যথা শুরু হলে তা যেন ভালো হতেই চায় না। অনেকে হয়তো ঘুমিয়ে এই ব্যথা থেকে মুক্তি পেতে চায়। আবার অনেকে হয়তো হাই-পাওয়ার এর ঔষধ খেয়ে তা ভালো করতে চায়। তবে আজ থেকে না হয় একটু অন্যভাবেই চেষ্টা করে দেখুন এই মাথাব্যথা দূর করার জন্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একটি পেন্সিল দুপাটি দাঁতের মাঝখানে চেপে ধরে কিছুক্ষণ চুপ করে থাকলে ব্যথা কমে যাবে।

অ্যাসথেটিক বিশেষজ্ঞ চিকিৎসক জেন লিওনার্দো বলেছেন, মাথাব্যথার অন্যতম কারণ কাজের চাপ, দুঃশ্চিন্তা, ক্লান্তি, কিংবা মনখারাপ থাকা। আর সাধারণত মুখমণ্ডল, ঘাড়, চোয়াল আর খুলির পেশিতে সৃষ্ট খিচুনি থেকে এটা হয়। কোথায় ব্যথা হচ্ছে? সে প্রশ্নে অধিকাংশ রোগীই তাদের কপালের দুই দিক দেখিয়ে দেয়। এর কারণই হচ্ছে- কপালের এক দিক থেকে মাথার পেছনের দিকে বিস্তৃত হওয়া টেমপোরালিস নামে পাখা আকৃতির একটি পেশিতে খিচুনি। চোয়ালের পেশিতে খিচুনি হলে টেমপোরোম্যান্ডিবুলার জয়েন্ট (টিএমজি) ডিসফাংশন হয়।

ড. লিওনার্দোর মতে, দুই পাটি দাঁতের ফাঁকে পেন্সিল চেপে ধরে রাখলে চোয়ালের পেশি স্বাভাবিক হয়ে আসে।

তিনি বলেন, মানুষের শরীরের জটিল অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই চোয়াল। উপরের চোয়ালের দুই দিকের হাড় শুরু হয় দুটি কানের গোড়া থেকে, আর নিচের চোয়ালের হার দুই দিক থেকে গিয়ে খুলির সঙ্গে মেশে। দুটি হাড় ঠিক যেখানে মেশে সেখানে একটি কার্টিলেজ ডিস্ক রয়েছে যা চোয়ালের নড়াচড়ায় ভূমিকা রাখে। বেজবল ক্যাপের আকৃতির এই ডিস্কটি যখন তার স্থান থেকে সড়ে যায়, তখনই বিপত্তি দেখা দেয়। টানা দাঁত কাটা কিংবা চোয়ালের ওঠা-নামার কারণে এমনটা ঘটতে পারে। এতে চোয়ালের পেশিগুলোতে চাপ পড়ে আর তাতে খিচুনি সৃষ্টি হয়, আর তারই সূত্র ধরে ডিস্ক স্থানচ্যুত হয়।

এছাড়াও বয়সের কারণে জোড়ায় ক্ষয় হতে পারে কিংবা ভেঙ্গে যেতে পারে এতেও ডিস্ক সরে যায়। ফলে সেখানে ব্যথা হয়। কেউ কেউ মুখ খুলে হা করলেই ব্যথা পান। ছেলেবেলায় কোনও ধরনের আঘাত পেলে সে কারণেও এমনটা হতে পারে। কারো কারো ক্ষেত্রে পরিস্থিতি এতই খারাপ হয়ে পড়ে যে অস্ত্রপচারের মাধ্যমে তা ঠিক করতে হয়। আর গুরুত্ব না দিলে এক পর্যায়ে চোয়াল স্থায়ীভাবে আটকে যেতে পারে।

গবেষকরা জানিয়েছেন, মানুষের মাথা ও ঘাড়ে ৩৬ ধরনের ও অবস্থানের পেশি রয়েছে, যার মধ্যে অন্তত ২০টি থেকেই মাথা ব্যথা হতে পারে। মাথা নাড়ানো, কাধ ঝাকানো, খাদ্য গ্রহণ, কথা বলা আর মুখের অভিব্যক্তি দেওয়া এর সব কিছুর জন্যই এসব পেশির ব্যবহার চলে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G