প্রচারণায় সাঈদ খোকনের স্ত্রী

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

said khokonএবার নির্বাচনী প্রচারণায় নামছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ।

আজ বিকাল ৪ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মো. সুমন।

 

এরইমধ্যে প্রচারণায় বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা অাব্বাসের পক্ষে ব্যস্ত সময় পার করছেন তার স্ত্রী অাফরোজা অাব্বাস।

সাঈদ খোকন ঢাকা সিটি করপোরশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের পুত্র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G