প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে সমাবেশ

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৬ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন (নীলফামারী প্রতিনিধি)

hasina

নীলফামারীর ডিমলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য এর চাতালে আধুনিক বাংলাদেশ গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১ হাজার ৫শ জন শিক্ষক/শিক্ষিকা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

index

বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের ডিমলা উপজেলা আহবায়ক আশফাকারুল হক পিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাসিম হায়দায় অপু সহকারী বিদ্যালয় পরিদর্শক হানিফ সরকার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান, সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G