প্রধানমন্ত্রীর বক্তব্যেই খালেদার ওপর হামলা

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

emajuddinপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন মন্ত্রীর বক্তব্যের জের ধরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ।

মঙ্গলবার দুপুরে আদর্শ ঢাকা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এমাজউদ্দীন বলেন, সোমবারের হামলার সঙ্গে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা জড়িত।

তিনি বলেন,  খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। গাড়ি বুলেট প্রুফ হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনার পরেও সিইসির নিরবতা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠ হবে না।

প্রতিক্ষণ/এডি/রামিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G