প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাহউদ্দিনের স্ত্রী

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

salauddin-ahmed-wife-011৫৩ দিনেও নিখোঁজ স্বামীকে খুঁজে না পেয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

শনিবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছেন- এমন অভিযোগ করে হাসিনা আহমেদ বলেন, ‘প্রশাসনই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ গত ৫৩ দিন নিখোঁজ রয়েছেন এবং প্রতিমাসে আদালত থেকে একটি করে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। তাই আমি আশা করি প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার সালাহ উদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে।’

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G