‘প্রেম নয় ভালোবাসা’য় সজল ও মম

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ১:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

4_208979ইভান ও অর্পিতা সুখী দম্পতি। অর্পিতার কাছে ইভান একজন বিশ্বস্ত স্বামী। অর্পিতা মনে করে তার স্বামী তাকে ছেড়ে কারও কাছেই কখনও যাবে না।

কিন্তু হঠাৎ ট্রেনে সুন্দরী চিকিৎসক ইমির সঙ্গে পরিচয় হয় ইভানের। সে পেশায় ডাক্তার কিন্তু আরেক দিকে সে থাকে ইভানের বন্ধু। এরপর তিনজনের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

অনুরূপ আইচের রচনা এবং শাহজাদা মামুনের পরিচালনায় ‘প্রেম নয় ভালবাসা’ গল্পে দেখা যাবে বাকি ঘটনা।

সম্প্রতি রাজধানীর বিমানবন্দর ও উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে।

পরিচালক জানান, ‘গল্পটি প্রেম ভালোবাসা নিয়েই। প্রেম অনেক স্বার্থপর এখানে। কেউ প্রেমকে ভালোবাসা ভেবে ভুল করে আর কেউ ভালোবাসাকে প্রেম ভেবে ভুল করে। আসলে প্রেম একজনের সাথে হয় ভালবাসা অনেকের সাথেই হতে পারে। বাকিটা দর্শকদের দেখার জন্য রইলো।’

এ নাটকে ইভান আর অর্পিতার চরিত্রে অভিনয় করেছেন সজল এবং মম। আর ইমি চরিত্রে রয়েছেন আমব্রিন। এতে আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অনুভব। শিগগিরই একটি টিভিতে প্রচার হবে ‘প্রেম নয় ভালোবাসা’।

প্রতিক্ষণ/এডি/রনি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G