ফটোসাংবাদিক মীর মহিউদ্দিন আর নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৫:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_118862_0জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ফটোসাংবাদিক মীর মহিউদ্দিন সোহান আর নেই। আজ মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দীর্ঘদিন থেকে যকৃতের রোগে ভুগছিলেন মীর মহিউদ্দিন সোহান। তিনি প্রায় তিন দশক দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে মীর মহিউদ্দিন সোহানের প্রথম জানাজা হয়। জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপস্থিত সহকর্মী, অনুজ ফটোসাংবাদিকেরা শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে ক্যামেরা রেখে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ছিলেন মীর মহিউদ্দিন সোহান। তিনি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তোলা আলোকচিত্রের জন্য ব্যাপক সমাদৃত হন।

প্রতিক্ষণ/এডি/শিমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G