ফুলবাড়ীতে মে দিবস পালিত

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

fulদিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন,র‌্যালি, মসজিদ ও মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা।

উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ান ও উপজেলা টেম্পু শ্রমিক ইউনিয়ানের ব্যানারে একটি বিশাল র‍্যালি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহাসিন আলী সরকার, টেম্পু শাখার সভাপতি মোঃ মন্তাজ আলী, সাধারন সম্পাদক শাহ আলম মিঠু  শ্রমিকদের মান উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন।

ful2এদিকে দোকান কর্মচারী ইউনিয়ানের সাথে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ান, নির্মান শ্রমিক ইউনিয়ান, টিউব ওয়েল শ্রমিক ইউনিয়ান, দর্জি শ্রমিক ইউনিয়ান, হোটেল শ্রমিক ইউনিয়ান একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে থানা ব্যাবসায়ী সমিতির মাঠে সংক্ষিপ্ত আলোচানায় বক্তব্য রাখেন দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ সকল শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দ।

আলোচনা শেষে সন্ধ্যায় দোয়া মাহফিল ও তাফসিরুল কুরাআন মাফিলের আয়োজন করা হয়।

প্রতিক্ষণ/এডি/হারুন/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G