ফেনীতে বাসচাপায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

busফেনী সদর উপজেলায় বাসের চাপায় আরাফাত হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল বাইপাস অংশে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে অন্তত ১৫/২০টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ফেনী সরকারি কলেজের বিবিএস শেষ বর্ষের ছাত্র আরাফাত সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

ফেনী হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানায়, দুপুরে কলেজে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন আরাফাত। এসময় নোয়াখালীগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে ১৫/২০টি গাড়ি ভাঙচুর করে ও সড়কের ডিভাইডার উপড়ে ফেলে।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G