ফেনীতে বাস উল্টে আহত ১৫

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফেনীর দাগনভূঞা উপbus accidentজেলার জয়লষ্কর নুরুল্লাপুর রাস্তার মাথা এলাকায় বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোলা যাচ্ছিল। পথে জয়লষ্কর নুরুল্লাহপুর রাস্তার মাথা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ৫০ যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন।

ফেনী সদর হাসপাতের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, আহতদের একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের ফেনী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G