ফের বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৯:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Gold barsআবারো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে বিমানবন্দর কাস্টমস হাউজ কর্মকর্তারা তাকে আটক করে।

কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, মালয়েশিয়া থেকে আগত ইউনাইটেড এয়ারলাইন্সের ওই যাত্রী হাইড্রোলিক পাম্পের ভেতরে করে স্বর্ণগুলো আনছিল। স্ক্যানারে সেসব ধরা পড়ে। আটক ব্যাক্তির গ্রামের বাড়ি মুন্সিগন্ঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে । তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্যযে, সম্প্রতি কয়েক মাস ধরে প্রায়ই বিমানবন্দরে স্বর্ণের চালান ধরা পড়ছে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G