ফের ৫৮০০ অভিবাসী উদ্ধার, মৃত ১০

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Cost_Guard_SM_900692381ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে আবারও ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার আটশ অভিবাসীকে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দেয়।

ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় লিবিয়া উপকূল থেকে প্রায় পাঁচ হাজার আটশ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে ১০টি লাশ। যুদ্ধ বিধ্বস্ত ও সংঘাতপূর্ণ দেশগুলেো থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসব লোক ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিল।

ভূমধ্যসাগরে প্রায় নয়শ লোক নিয়ে নৌকা ডুবে সাত শতাধিক লোকের মৃতের মাত্র দুই সপ্তাহ পরই আবার এত বেশি সংখ্যক অভিবাসীকে উদ্ধার করা হলো।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G