ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

trainফ্রান্সের উত্তরাঞ্চলীয় স্ট্রাসবুর্গ শহরের কাছে গতকাল শনিবার দ্রুতগামী ট্রেন সার্ভিসের (টিজিভি) একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে প্যারিস-স্ট্রাসবুর্গ রেল রুটের একওয়েরশেইম টাউনে এ দুর্ঘটনা ঘটে।

স্ট্রাসবুর্গ-প্যারিস নতুন রুটে পরীক্ষামূলকভাবে চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ার পর তাতে আগুন লেগে যায়। একপর্যায়ে সেটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় ওই ট্রেনে রেলওয়ের ৪৯ জন কারিগর ছিলেন। তাদের মধ্যে ১০ জন নিহত হন ও ১১ জন গুরুতর আহত হন।

রেলওয়ে সূত্র আরও জানায়, অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী অ্যালেইন ভিদালিস ও পরিবেশমন্ত্রী সেগোলেন রয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দ্রুত গতির এই ট্রেনটি আগামী বছর চালু হওয়ার কথা ছিল।

ফ্রান্সে এমন একসময় এই দুর্ঘটনা ঘটল যখন ভয়াবহ সন্ত্রাসী হামলায় শত শত হতাহতের ঘটনায় গোটা জাতি জাতীয়ভাবে শোক পালন করছে। গত শুক্রবার রাতে দেশটির রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে প্রায় একই সময় হামলা হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত হামলাকারীও ছিল।

মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে সীমান্ত বন্ধ করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। নিহতদের স্মরণে দেশটিতে তিন দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G