বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dorghotonaবগুড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় রিয়াদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

রিয়াদ গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা স্প্রিড বেকারের দাবিতে সড়ক অবরোধ করে। তারা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে অটকা পড়ে মহাসড়কের ২ পাশে শতশত যানবাহন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে এখন যান চলাচল স্বভাবিক।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G