বগুড়ায় বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৯:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus fireবগুড়ার ঠনঠনিয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাবলু পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৩৮২৮) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে বগুড়ায় যাত্রী নামিয়ে দেয়ার পরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।

বগুড়া সদর থানার ডিউটি অফিসার পিএসআই দিলালুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G