বজ্রপাতে নিহত ৫

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

bozropateলালমনিরহাট ও পঞ্চগড়ে বজ্রপাতে পাঁচ পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার বিকেলে পৃথক বজ্রপাতের এ ঘটনা ঘটে।

বজ্রপাতে লালমনিরহাটে পাথর ভাঙা শ্রমিক সফিকুল ইসলাম মারা গেছেন। একই জেলায় আহত হয়েছে আরো আটজন। এরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আশাদুজ্জামান (৩০), রিংকী বেগম (২৫), ফজিলা বেগম (৩০), বাপ্পী (২০), ধবলসুতি গ্রামের ছকিম উদ্দিন (৪০), মমিনুর (২০) ও বুড়িমারী এলাকার খাদিজা আক্তার (১৫)।

এদিকে পঞ্চগড়ে মারা গেছে আরো চারজন। এরা হলো: তেঁতুলিয়া উপজেলার বাবু (২২), শাহিনুর ইসলাম (৩০), আজিজুল ইসলাম (৫০) ও তরিকুল ইসলাম (৩০)।

বজ্রপাতে আহতরা হলেন, শফিকুল ইসলাম (৩০), আকবর হোসেন (৩০), শারমিন আক্তার (৩০), জাহিদুল ইসলাম (২৬), কমলা (৪৫), হোসেন আলী (৩৫), আকুন (৩০) ও মোস্তাফিজুর রহমান (২৬)। আহতরা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G