বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৯:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gunfireসুন্দরবনে র‌্যাব ৮ –এর সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর (৩৮) ও রিপন (৩০) নামে দুই বনদস্যু নিহত হয়েছে।

রোববার সকাল পৌনে ৬টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলকায় এই ঘটনা ঘটে। আলমগীর বনদস্যু মাইজ্জা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানাগেছে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৭৫টি তাজা গুলি উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব ৮ এর লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের একটি টহল দল নিয়মিত টহল দেওয়ার সময় নন্দবালা এলাকায় বনদস্যু মাইজ্জা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পায়। এ সময় বনদস্যুরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আলমগীর ও রিপনের  লাশ উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G