বাঁশের কেল্লার অ্যাডমিন ৮ দিনের রিমান্ডে

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

অপরাধ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

baser kellaতথ্য প্রযুক্তি আইনে করা মামলায় ফেসবুক পেইজ বাঁশের কেল্লার অ্যাডমিন পরিচালনাকারী এম জিয়া উদ্দিন ফাহাদকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম মোল্ল্যা সাইফুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

ফাহাদকে শুক্রবার আদালতে হাজির করে পল্লবী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান দশ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষকদের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‘ফাহাদ বাঁশের কেল্লা’ (মেইন বাঁশের কেল্লা), ‘তিতুমীরের বাঁশের কেল্লা’, ‘আওয়ামী ট্রাইব্যুনাল’, ‘বাকশাল নিপাত যাক’, ‘ডিজিটাল রুপে বাকশাল’, ‘বিএএন বাঁশখালী নিউজ-২৪’, ‘ইসলামী অনলাইন এক্টিভিস্ট’সহ অর্ধশতাধিক ফেসবুক পেইজের অ্যাডমিন পরিচালনা করতেন তিনি।

মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাদ ছাত্রশিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে বর্তমানে নিয়োজিত বলে স্বীকার করেছে। সে নিজেও ছদ্মনামে অর্ধশতাধিক ফেসবুক ও ই-মেইল আইডি খুলেছিলো।

ওই সব আইডি ব্যবহার করে সে দেশের বিশিষ্ট ব্যক্তি, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উস্কানীমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করে আসছিল বলেও জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

প্রতিক্ষণ /এডি/নিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G