বাগেরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

bagবাগেরহাটের চিতলমারীতে সত্যরঞ্জন মল্লিক (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সত্যরঞ্জন মল্লিক চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের মৃত অনন্ত মল্লিকের ছেলে। সত্যরঞ্জন মল্লিককে তার নিজ ঘেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পাশের এক ঘের মালিক শুক্রবার সকালে সত্যরঞ্জনের নিজের মাছের ঘেরে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G