বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accident2বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও তিনজন আহত হয়েছে ।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলায় ফলচিতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নীল কমল দাস (৪৫), বলরাম দাস (৩৬), পারো দাস (৪৭) ও শ্যাম দাস (৩৬)। এদের মধ্যে নীল কমল দাস ও বলরাম দাস পরস্পর সহোদর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ফলটিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ পাঁচজন নিহত হয়। আহত হয় তিনজন।

আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরায়েজি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/নিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G