বাঞ্ছারামপুর পৌরসভার তফসিল ঘোষনা

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

brahmanbaria_banglanewনব গঠিত বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন আল মামুন তফসিল ঘোষনা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ মে মনোনয়ন পত্র বাছাই, ২৯ মে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, নবগঠিত বাঞ্ছারামপুর পৌর সভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে। নির্বাচন তফসিল ঘোষনা হওয়ার পর পরই বাঞ্ছারামপুর উপজেলা সদরের সব জায়গাতেই উৎসবের আমেজ বিরাজ করছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগন জনগনের সাথে কুশলাদি বিনিময় শুরু করেছে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G