বাঞ্ছারামপুরে সংঘর্ষে আহত ১০

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

attackব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখল নিয়ে মেয়র প্রার্থী খলিলুর রহমান এবং তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে উপজেলা সদরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মেয়র প্রার্থী খলিলুর রহমান টিপু মোল্লার সমর্থক আওলাদ মোল্লাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G