বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gas silinderরাজধানীর মধ্য বাড্ডার পাঁচতলা বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আলী হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতরা হলেন- বিল্লাল হোসেন (২৪), আখতার হোসেন (২৩), বোরহান (২৫), আল আমিন (২৫) ও মানিক (২২)।

নিহত ও আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত মানিক জানান, সোমবার সকাল ১০টার সময় পাঁচতলা বাজার এলাকার ফারুকের বাড়িতে গ্যাসের বেলুনের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

এতে কারখানার মালিক আলী হোসেনের বাম পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাকীরা আহত হয়।

পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার সময় আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আলী হোসেন শরীয়তপুর জেলার আবদুল হামিদ ব্যাপারীর ছেলে।

বাড্ডা থানার ওসি এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/সাথি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G