বাড্ডা ক্লাবে গুলি, ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদন

full_1780536745_1430676450রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন রাহিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বাড্ডা জাগরণী সংসদ ক্লাবে তাকে গুলি করা হয়।

তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে কী কারণে বা কারা ক্লাবে এসে গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বাড্ডা থানার এসআই জাহিদুর জানান এ ঘটনায় মনু নামে আরো একজন আহত হয়েছেন।

তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G