বাপ্পি-পরীর ‘দুনিয়া কাঁপানো প্রেম’

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexনজরুল ইসলাম খানের পরিচালনায় ‘দুনিয়া কাঁপানো প্রেম’ নামে চলচ্চিত্রে আবারও একসাথে নায়ক বাপ্পী ও পরীমনি জুটি বেঁধেছেন। আগামী ১৫ এপ্রিল মহরতের মধ্য দিয়ে ‘দুনিয়া কাঁপানো প্রেম’ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম খান।

এ চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল। এতে আরও অভিনয় করবেন— মিশা সওদাগর, কাজী হায়াৎ, দিতি, আফজাল শরীফ প্রমুখ।

গান থাকছে মোট ৬টি। গানগুলোর সঙ্গীতায়োজন করবেন আলী আকরাম শুভ। ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, বাপ্পীর সাথে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছি। এই চলচ্চিত্রের গল্পটাও বেশ মজার। নির্ভেজাল ভালবাসার গল্প নিয়েই নির্মাণ হবে ‘দুনিয়া কাঁপানো প্রেম’। আশা করি ভালকিছুই হবে।

উল্লেখ্য এর আগে প্রধমবারের মতো জুটি বেঁধেছিলেন ফারুক ওমর পরিচালিত ও প্রযোজিত ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G