বার্লিন চলচ্চিত্র উৎসবের স্বর্ণভল্লুক জিতলো ‘ট্যাক্সি’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

berlineবার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভল্লুক (গোল্ডেন বিয়ার) জিতে নিয়েছে গৃহবন্দি জাফর পানাহির ‘ট্যাক্সি’।

১৪ ফেব্রুয়ারি জার্মানির বার্লিনে এই উৎসবের ৬৫তম আসরের পর্দা নামে। যদিও পুরস্কারমঞ্চে দেখা যায়নি তাকে। সোনার ভালুকটি গ্রহণ করেন তার ভাতিজি হানা সায়েদি।

কারণ ভিন্নমতাবলন্বী মনোভাবের কারণে ২০১০ সাল থেকে ইরান সরকার গৃহবন্দি করে রেখেছে পানাহিকে। গৃহবন্দি হওয়ার পর ‘ট্যাক্সি’ হলো জাফর পানাহির তৃতীয় ছবি।

এতে ইরানের সমকালীন অবস্থার প্রতি নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। এটি নির্মাণের জন্য একটি হলুদ রঙা ট্যাক্সি নিজেই চালিয়েছেন পানাহি, ইরান সরকারের নজরদারি কৌশলে এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করেছেন মাউন্ট ড্যাশবোর্ড ক্যামেরা।

এবারের উৎসবে মর্যাদাজনক পুরস্কার স্বর্ণভল্লুকের জন্য লড়াই করেছে মোট ১৯টি ছবি। ওয়ার্নার হারজগের ‘কুইন অব দ্য ডেজার্ট’ (নিকোল কিডম্যান) ছিলো হাড্ডাহাড্ডি লড়াইয়ে।

মার্কিন নির্মাতা ড্যারেস অ্যারোনফস্কির নেতৃত্বে কাজ করেছে বিচারক প্যানেল। ‘ট্যাক্সি’র পুরস্কারজয় প্রসঙ্গে ড্যারেন বলেছেন, ‘গল্প বলা ও ভালো কাজ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা বা প্রতিকূলতা প্রায়ই চলচ্চিত্র নির্মাতাদের উদ্বুদ্ধ করে।

আবার কখনও সেসব সীমাবদ্ধতাই কাজকে নষ্ট করে দিতে পারে। এমনকি শিল্পীর মনকে ভেঙে দেয়। মন ভেঙে যাওয়ার পরও এবং ক্ষোভ ও হতাশায় ডুবে থাকা সত্ত্বেও ‘ট্যাক্সি’র মাধ্যমে জাফর পানাহি চলচ্চিত্রের জন্য তৈরি করে দিলেন প্রেমপত্র। চলচ্চিত্র, কমি উনিটি, দেশ ও দর্শকের জন্য তার ভালোবাসায় পরিপূর্ণ এই ছবি।’

প্রতিক্ষণ/ এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G