বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে  নিহত দুই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Road_Accident_5_738530515ঢাকা-সিলেট মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার লালাবাজার ফাসিগাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ফাঁসিগাছ এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আহত হন আরো কয়েকজন।

বাসটি হবিগঞ্জ থেকে সিলেট আসছিল। আর কাভার্ড ভ্যানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল।দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল আমল ফজল সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G