বিআইজেএফ নির্বাচনে মুহম্মদ খান সভাপতি

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

BIJFবাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির ২০১৫-১৬ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ-এর সিনিয়র সাব-এডিটর মুহম্মদ খান এবং সাধারণ সম্পাদক আমাদের সময়ের ওয়াসিকুর রহমান শাহীন।

শনিবার বিকালে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা জব্বার। এদিন সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ করা হয়।

সহ-সভাপতি পদে যুগান্তরের তারিক রহমান, যুগ্ম সম্পাদক পদে কালের কণ্ঠের মাসুদ রুমী, কোষাধ্যক্ষ পদে সমকালের হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক পদে সকালের খবরের তারিকুল ইসলাম খান বাদল, গবেষণা সম্পাদক পদে ভোরের পাতার মোস্তাফিজুর রহমান সোহাগ, কার্যনির্বাহী সদস্য হিসেবে বিডিনিউজের হাসান বিপুল ও সংবাদের কাউছার উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় ভোটার রয়েছেন ৬৪ জন। যাদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১২ সালের ১১ আগস্ট বিআইজেএফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G