বিএনপির নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

মোঃ রুবেল ইসলাম : মুন্সীগঞ্জে প্রতিনিধিঃ

02সিরাজদিখান উপজেলার শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ-সদস্য সুকুমার রঞ্জন ঘোষের উপস্থিতিতে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

থানা স্বেচ্ছাসেবক দলের নেতা দিলবার হোসেন ও থানা শ্রমিক দলের সহ সভাপতি আক্তার মেম্বারের নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্যের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে শতাধিক নেতা কর্মী নিয়ে তারা আওয়ামীলীগে যোগদান করেন।

এসময় তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, প্রধানমন্ত্রীর কার্যক্রম ও স্থানীয় এমপির এলাকা উন্নয়ন দেখে তারা আনন্দিত হয়ে তারা আওয়ামীলীগে যোগ দিলেন।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G