বিএনপির নেতাকর্মীর আ. লীগে যোগদান

প্রকাশঃ মার্চ ১২, ২০১৬ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

আবদুল ওহাব (বগুড়া প্রতিনিধি)

index

বগুড়া শহরের মানিকচক বন্দরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

গতকাল শুক্রবার বিকেলে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর আ’লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাহাদত হোসেন সাহিন, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, আবু সাঈদ সরদার পাপ্পু, জিহাদ আল হাসান জুয়েল, মিলু শেখ, এসএম আইয়ুব আলী, ডা. মুকুল কুমার সাহা, নজরুল ইসলাম, সাহেদ সরদার, আবু বাসার মানিক প্রমুখ বক্তব্য দেন।

সভা শেষে ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকা, সেফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ডা. শাহিদুল ইসলাম, কৃষকদল নেতা মরিচ মিয়া শেখ, সহিদুল ইসলাম বুলেট, দুলাল প্রামাণিকসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G