বিএনপি মানুষ মারার কল

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1426857130নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি হল ‘মানুষ মারার কল’ । তাদের ওই কলে আটকা পড়ে আজ জনগনের অবস্থা দুর্বিষহ। হরতাল, অবরোধ আর নাশকতায় মানুষ অতিষ্ঠ।

 শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে  শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, মানুষ আজ বিএনপির অপরাজনীতির কবলে। তাদের পাঁতানো কলে আটকা পড়েছে দেশ। খালেদা জিয়া অফিসে বসে নাকে তেল দিয়ে ঘুমান আর হরতাল দেন। তিনি মানুষ হত্যা করে নিজেকে আপোষহীন প্রমাণ করতে চান। খালেদা জিয়ার গণতন্ত্র সন্ত্রাসীদের জন্য ।

প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, খালেদা জিয়াকে আইনের আওতায় এনে বিচার করুন। সহিংসতার জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করুন।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G