বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bnp logoঢাকা (উত্তর ও দক্ষিণ ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

বুধবার বিকেল সাড়ে ৩ টায় দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন।

এসময় তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকীবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন বলে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

এদিকে, উত্তর ও দক্ষিণে দুটি কমিটি করে দল-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের তালিকা করছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটিতে এ দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস। তাকে সহযোগিতা করছেন আবদুস সালাম, কাজী আবুল বাশার, সাজ্জাদ জহিরসহ নেতারা।

উত্তর সিটিতে আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুম ও আনোয়ারুজ্জামান আনোয়ার বাছাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/বাবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G