বিকেলে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধি

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ১১:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

index.....1সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার বিকেল ৪টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ দলটির আরও কয়েকজন নেতা থাকবেন।

তারা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে আলোচনা করবেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G