বিজিবির পক্ষ থেকে দগ্ধদের ১০ হাজার টাকা

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বিজিবিপেট্রোলবোমায় দগ্ধদের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিবি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৪৭ জনকে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

আজ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

মহাপরিচালক বলেন, ‘দেশের অসহনীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। আগেও বলেছি আমারা সাধারণ মানুষের পাশে আছি। থাকব।’

এর আগে রাজধানীর পিলখানায় এক বক্তৃতায় বিজিবি মহাপরিচালক পেট্রোলবোমা নিক্ষেপকারীদের হুশিয়ার করে বলেন, ‘বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যে কোনো আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে, এটা তার অধিকার। মনে রাখতে হবে, বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী।

প্রতিক্ষণ/এডি/লেনী

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G