বিজ্ঞাপনে সাকিব-শিশির

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sssssssssssssssssssssssssssssssssssssসাকিব আল হাসানের ক্রিকেটার হিসেবে রয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। নিজে যেমন প্রশংসনীয় ঠিক তেমনি আলোচিত স্ত্রী শিশিরের সঙ্গে তার জুটিও। এবার তাদের মধুর সম্পর্ক, প্রেম, অভিমান উঠে এসেছে পর্দায়। তারা অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে। বাস্তবের মতো এখানেও তারা স্বামী-স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন।

এক মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে স্ত্রী শিশিরের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন সাকিব। সেটা তাকে দেখাতে চান। কিন্তু শিশির কাজে ব্যস্ত। সিঁড়ি ভেঙে ওপর থেকে নিচতলায় নিয়ে আসেন। কিন্তু উপহার কই? সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। শিশির চলে যেতে চান, সাকিব হাত ধরে ফেলেন। গাড়ি চলে যায়। দেখা যায় নতুন সাইকেল।

নতুন এই বিজ্ঞাপনচিত্রটি বেসরকারি টেলিফোন কোম্পানি বাংলালিংকের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উন্মুক্ত হয়েছে এ বিজ্ঞাপনটি। সেই সঙ্গে টিভি পর্দায় তো থাকছেই।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G