বিদ্যুৎ ভবনে ককটেল নিক্ষেপ আটক ১০

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৪:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1_8213চট্টগ্রামে শহরের আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভবন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।  শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ডেবার পাড় এলাকায় বস্তিতে তল্লাশি চালিয়ে এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ডেবার পাড় বস্তিতে অবস্থান নিয়েছে।  ওই এলাকায় অভিযান চালিয়ে ১০জনকে সন্দেহজনভাবে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে ২টা ৪২ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডেসকো। এরপর শনিবার দুপুরে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G