বিমানবন্দরে রোনালদোর মা আটক

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৯:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

রোনালাদোর মা আটক ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মাকে নিয়মের বাইরে বেশি নগদ অর্থ সাথে নেয়ায় বিমানবন্দরে আটক করেছে স্পেন পুলিশ।

স্পেনের একটি গণমাধ্যম জানিয়েছে, এর জন্য তাকে জরিমানাও দিতে হতে পারে।

পর্তুগালে যাওয়ার সময় মাদ্রিদ বিমানবন্দরে ৫৫ হাজার ইউরোসহ (৬১ হাজার মার্কিন ডলার) রোনালদোর মাকে আটক করে স্পেনের সিভিল পুলিশ।

স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্ডো’ জানায়, কেনো নিজের সঙ্গে এতো ইউরো রেখেছিলেন তার সঠিক উত্তর দিতে পারেননি রোনালদোর মা ডোলোরস অ্যাভিয়েরো।

ওই পত্রিকা আরো জানিয়েছে, অ্যাভিয়েরোর কাছে পাওয়া অর্থ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ৬শ’ ইউরো জরিমানা দিয়ে ওই অর্থ ফেরত নিতে পারবেন তিনি। স্পেনের মানি লন্ডারিং আইন অনুযায়ী কোনো যাত্রী ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন না।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G