বিমানবন্দর থেকে রিয়ালসহ আটক ১

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদন

saudi+riyals_10033হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৭০ হাজার সৌদি রিয়ালসহ রিপন সরদার নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

গত রাতে বিমানবন্দরের ১৬ নম্বর বডিং ব্রিজ থেকে তাকে আটক করে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার প্রতিক্ষণ কে জানান, আটককৃত রিপন সরদার কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ালাইন্সের (এমএইচ-১১৩) ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। তিনি ১৬ নম্বর বডিং ব্রিজ পার হতে গেলে তার গতিবিধি সন্দেহজনক হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে তার জুতা ও শরীরের বিভিন্ন অংশ থেকে ৭০ হাজার রিয়াল উদ্ধার করে।

রিপন এই রিয়ালগুলো অবৈধভাবে পাচার করে নিয়ে আসছিলো। তার নামের স্বর্ণ চোরাচালানসহ পণ্য পাচারের প্রমাণ পাওয়া যায়।

 

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G