বিমান বিধ্বস্তঃ লাদেনের মা-বোন নিহত(ভিডিও)

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ৫:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ooooooooooooooইংল্যান্ডের হ্যাম্পশায়ারে যে প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে চার জন মারা গেছেন তাদের মধ্যে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎমা এবং বোন।

যুক্তরাজ্যে সৌদী রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াফ আল সাউদ এক বিবৃতিতে বিন লাদেন পরিবারকে শোক জানিয়েছেন।

ওসামা বিন লাদেনের পরিবারের মালিকানাধীন একটি এভিয়েশন কোম্পানি এই প্রাইভেট জেটটির মালিক।
এটি ইটালির মিলান থেকে আসছিল। কিন্তু হ্যাম্পশায়ারের ব্ল্যাকবুশ বিমানবন্দরে অবতরণের সময় এটি পার্শ্ববর্তী একটি কার পার্কে বিধ্বস্ত হয়।

osama

 

ওসামা বিন লাদেনের পরিবার সৌদি আরবের সবচেয়ে বিত্তশালী পরিবারগুলোর একটি। ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন ১৯১০ সালের দিকে ইয়েমেন থেকে সৌদি আরবে আসেন। তিনি নির্মাণ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। সৌদি আরবের সবচেয়ে বড় নির্মান প্রকল্পগুলোর কাজ করেছে তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি।তিনি একাধিক বিয়ে করেন এবং অন্তত ৫০ জন ছেলে-মেয়ে রয়েছে বলে ধারণা করা হয়। তার বড় ছেলে সালেম বিন লাদেন ১৯৮৮ সালে টেক্সাসে এক বিমান দুর্ঘটনায় মারা যান।

ওসামা বিন লাদেনের আল কায়েদা ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর পর লাদেন পরিবার তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G