বিশ্বের বৃহত্তম কাঁচের ব্রিজ

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৬ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Zhangjiajie-Grand-Canyon-Construction

স্থাপত্য শিল্পে চীনের নির্মানকৃত সকল স্থাপনা বিশ্বের সকলের কাছেই বেশ প্রসংশনীয়। যেকোনো নির্মানেই তাদের যুক্ত থাকে আলাদা এক আকর্ষনীয়তা। এবারে সেই আকর্ষনীয়তাকে আরো একধাপ বাড়িয়ে দিতে বিশ্বের সর্বোচ্চ ও সর্ববৃহৎ কাঁচের তৈরি ব্রিজ তৈরি করলো চীন।

খুব শিগগিরই দর্শনার্থীদের জন্য তা  উন্মুক্ত করা হবে। আনুষ্ঠানিক ভাবে ২০ আগস্ট ব্রিজটি উন্মুক্ত করার কথা রয়েছে।

_89934375_89928258

এর উদ্বোধনের মাধ্যমে চীনে ব্রিজ নির্মাণে খ্যাতি আরও একমাত্রা যুক্ত হচ্ছে। ব্রিজটি তিনটি স্তরে স্বচ্ছ কাঁচের প্যান দিয়ে বাঁধানো। ব্রিজটির নকশা করেছেন ইসরায়েলি স্থপতি হেইম ডোটেন। যার স্থাপত্যশৈলী ও নির্মাণ কারুকার্য ইতোমধ্যে বিশ্বের ইতিহাসে রেকর্ড গড়েছে।

2F04DE6A00000578-3344133-image-a-3_1449139806987

ব্রিজটির  দৈর্ঘ্য ৪৩০ মিটার এবং প্রস্থ ৬ মিটার। মাটি থেকে এর উচ্চতা ৩০০ মিটার। যা নির্মাণে খরচ হয়েছে ৩.৪ মিলিয়ন ডলার (২৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার টাকা)।

দেশটির হুনান প্রদেশের ঝংজিয়াজিতে ব্রিজটি দু’টি পর্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। অস্কার জয়ী ‘অ্যাভাটার’ চলচ্চিত্রের শুটিং এখানে হয়েছে বলে পর্বতমালাটি ‘অ্যাভাটার’ হিসেবে পরিচিত।

শুক্রবার (১৯ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

 

প্রতিক্ষণ/এডি/রাসিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G