ব্যবসায়ী হত্যার প্রতিবাদে অবরোধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

তোফায়েল হোসেন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)

gaibandhaগাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুণ দত্তকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে উপজেলা বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এলাকাবাসী উপজেলা পরিষদ থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ব্যবসায়ী তরুণ দত্তের (৪৫) হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরী, উপজেলা বনিক সমিতির সভাপতি নাজমুল হক টুকু সাধারণ সম্পাদক জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে শহরের বর্ধণকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে ব্যবসায়ী তরুণ দত্তের মস্তকবিহীন মৃতদেহ ও মাথা উদ্ধার করে পুলিশ। নিহত তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে।  

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G