ব্রিটেনে বিমান বিধ্বস্ত

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৫ সময়ঃ ১০:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

britainব্রিটেনে এয়ার শো চলাকালে একটি যুদ্ধবিমান কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলে নিহত হয় সাতজন। এতে আহত হয়েছে আরো ১৪ জন। শনিবার ব্রিটেনের দক্ষিণে শোরহ্যাম বিমানবন্দরের কাছে এ২৭ নম্বর রাস্তায় বিধ্বস্ত হয় হকার হান্টার নামে ওই যুদ্ধবিমান।

শোরহ্যাম বিমানবন্দর থেকে এয়ার শো পরিচালনা করা হয়েছিলো। হঠাৎ একটি বিমান মাটির দিকে নেমে আসে এবং কয়েকটি প্রাইভেটকারের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রচণ্ড শব্দ হয় এবং আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

হকার হান্টার এক ধরনের ছোট যুদ্ধবিমান। ১৯৫০-এর দশকে ব্রিটেন এই বিমান তৈরী করা হয়। এক সিটের দ্রুতগতির এই বিমান দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সহজ।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G