ব্রীজ ভেঙ্গে যানবাহন নদীতে

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Dinajpur-BUS3-520x398দিনাজপুরের বেইলী ব্রীজ ভেঙ্গে দু’টি যাত্রীবাহী বাস, দু’টি মালবাহী ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে পড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৮টায় দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের আমবাড়ীর ইছামতি নদীর ওপর বেইলী ব্রিজ  ভেঙ্গে যায়।

খবর পেয়ে রাত ৯টার দিকে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দমকল কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছেল পুলিশসহ এলাকাবাসী।

দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজে যোগ দেয়। তবে পর্যাপ্ত পরিমাণে আলোর অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত সেখানে কোনো মৃতদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

ব্রিজের ওপর ঝুলন্ত অবস্থায় আটকে থেকে রক্ষা পেয়েছে হানিফ পরিবহনের কোচের যাত্রীরা।

এদিকে, ব্রিজ ভেঙ্গে পড়ায় দুই প্রান্তে আটকে পড়ে কয়েকশ যানবাহন।

উল্লেখ্য,পণ্য ও পাথর বোঝাই দু’টি ট্রাক বেইলী ব্রিজের ওপর ওঠার পরই ব্রিজটি ভেঙ্গে পড়ে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G