ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করলো সরকার

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

viber tangoনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেটে ফ্রি কল, চ্যাট ও কনটেন্ট আদান প্রদানের জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দিয়েছে সরকার।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের চিঠি পাঠিয়ে এই দুই মেসেজ ও ভয়েস সার্ভিস বন্ধের নির্দেশ দেয়।
এরফলে রোববার সকাল থেকেই ব্যবহারকারীরা সফটওয়্যারটি ব্যবহার করতে পারছেন না।

বিটিআরসি সেক্রেটারি সরোয়ার আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে সীমিত সময়ের জন্য সেবাটি বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বিটিআরসি থেকে বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়ে ভাইবার ও ট্যঙ্গো সার্ভিস বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে।

রোববার দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভাইবার বন্ধ রাখার কথা জানানো হয়। পরে অবশ্য এই সময়সীমা সোমবার দুপুর ১২ টা পর্যন্ত বাড়িয়েছে বিটিআরসি।  এরপর সেবাটি আবারো চালুর রাখার কথা রয়েছে।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে ফ্রি মেসেঞ্জার ও ভয়েস এর মাধ্যম হিসেবে ভাইবার ও ট্যাঙ্গো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

একটি সূত্র জানায়, অবরোধ চলাকালীন সময়ে আত্মগোপনে থাকা  বিরোধীদলের নেতাকর্মীসহ দুস্কৃতিকারীদের অবস্থান সনাক্ত করতে হিমসিম খাচ্ছিল সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। যৌথ অভিযান পরিচালনার জন্য ভাইবার বন্ধ করা হয়েছে বলে বিটিআরসির একটি সূত্র আভাস দিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G